ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩৯ এএম

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

ময়মনসিংহ শহরের আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকা থেকে সামিউন আল মাহি (১৪) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। গত ৩০ আগস্ট নিজ বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। 

নিখোঁজ সামিউন আল মাহি ময়মনসিংহ সদর উপজেলার ৪৬, আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকার মুশরাফুল আলম ও ইসরাত জাহান মিতু দম্পতির সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর থেকে সামিউন আল মাহির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল স্থান, আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। তার সঙ্গে কোনো মোবাইল ফোন ছিলো না, ফোন রেখে বাসা থেকে হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট।

আরও পড়ুন

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করে বলা হয়, কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভা‌বে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু

একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি