ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৭ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে কানারজান সেতুতে ভাঙন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষ

গাইবান্ধার পলাশবাড়ীতে কানারজান সেতুতে ভাঙন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর এলাকায় কানারজান সেতুতে ভাঙন দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুটি দিয়ে চলাচল করছে হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, ভবানীপুর থেকে রামপুরা ও কোমরপুর হাটে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এ সেতুটির ওপরের অংশের একটি জায়গা ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে পথচারীসহ রিকশা, ভ্যান, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা ভাঙা অংশের চারপাশে লাল কাপড় টানিয়ে সতর্ক সংকেত দিয়েছেন। তবে দ্রুত সংস্কার করা না হলে ভাঙন আরও বড় হয়ে যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

আরও পড়ুন

স্থানীয় ব্যবসায়ী আলম মিয়া বলেন, সপ্তাহে দুই দিন কোমরপুর হাট বসে। সেতুটি ভেঙে যাওয়ায় কাঁচামাল নিয়ে হাটে যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। দ্রুত সেতুটি মেরামত করা প্রয়োজন। শিক্ষার্থী সাদিয়া বলেন, সেতুতে ভাঙন দেখা দেওয়ায় স্কুলে যেতে অনেক দূরের পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।

এ বিষয়ে বরিশাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমাল হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে কানারজান সেতুতে ভাঙন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষ

প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’

বগুড়ায় জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তকরণ

ঢাকা-চট্টগাম-রাজশাহী ও বগুড়াসহ ২২ মাদকদ্রব্য অপরাধ ট্রাইব্যুনাল গঠন

বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী