ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০১ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু ব্যবসায়ীর দেড়লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু ব্যবসায়ীর দেড়লাখ টাকা জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: অবৈধ বালু উত্তোলনের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে দীর্ঘদিন বালু উত্তোলন করে আসছিল ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো: হাসেন আলী(৫৫)।

এনিয়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেন এলাকাবাসী। তার প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাত ৮টায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ অভিযান করেন উপজেলা এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা আখতার।

আরও পড়ুন

এসময় প্রশাসনের লোকজনের উপস্থিত দেখে কৌশলে পালিয়ে যান হাসেন আলী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু ব্যবসায়ীর দেড়লাখ টাকা জরিমানা

সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে মিরাজ

রাজবাড়ীর পাংশায় শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আবুল খায়ের গ্রুপে ক্যারিয়ার গড়ুন, লাগবে না অভিজ্ঞতা

হাম ও উপসর্গে আরও চার মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৬৭৮ জন