ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫৬ পিএম

রাজবাড়ীর পাংশায় শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর পাংশায় শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ছেলে ইভান (৩) গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের বাড়ি রেললাইনের পাশেই, প্রায় ২০ গজ দূরে। দুপুরে শিশু ইভান বাড়ি থেকে বের হয়ে হাতে একটি ছোট ছাতা নিয়ে রেললাইনের ওপর বসে ছিল। এমন সময় ট্রেন আসার শব্দ শুনে মনিরা খাতুন সন্তানকে বাঁচাতে দ্রুত রেললাইনে ছুটে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

আরও পড়ুন

দুর্ঘটনায় গুরুতর আহত ইভানকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রাজবাড়ী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় শিশুটির একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পাংশায় শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আবুল খায়ের গ্রুপে ক্যারিয়ার গড়ুন, লাগবে না অভিজ্ঞতা

হাম ও উপসর্গে আরও চার মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৬৭৮ জন

নিজ বাড়িতে মিলল জনপ্রিয় পাঞ্জাবি গায়কের পচাগলা লাশ

মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক