ঝিনাইদহে সাপের ছোবলে তরুণের মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলায় বিষধর সাপের ছোবলে মিকাইল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ওই উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মিকাইল একই গ্রামের আসাদুল মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিকাইল।
আরও পড়ুনঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, ‘সাপে কাটার পরে রোগী হাসপাতালে অনেক দেরিতে আসে। এন্টিভেনম দেওয়ার পরেও রোগীকে বাঁচানো যায়নি। সাপে কাটা রোগী দ্রুত হাসপাতালে পৌঁছলে এমনটি হয়তো হতো না।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1788606487.jpg)

_medium_1788604203.jpg)
_medium_1788603745.jpg)


