ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২০ পিএম

শতাব্দী প্রাচীন ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনে নেই যাত্রীছাউনি

শতাব্দী প্রাচীন ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনে নেই যাত্রীছাউনি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ১৯২৮ সালে প্রতিষ্ঠিত ঠাকুরগাঁওয়ের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রুহিয়া রেলস্টেশনটি বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে রুহিয়া, আটোয়ারী ও বালিয়াডাঙ্গী এই তিন উপজেলার হাজারো মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন।

দিনাজপুর-পঞ্চগড় ডুয়েলগেজ রুটে চলাচলকারী একতা, দ্রুতযান, দোলনচাঁপা ও বাংলাবান্ধা এক্সপ্রেসের স্টপেজ থাকায় প্রতিদিন প্রায় দুই শতাধিক যাত্রী এই স্টেশনে ওঠানামা করেন। তবে স্টেশনে যাত্রীছাউনি না থাকায় তীব্র রোদ ও বৃষ্টিতে ভিজে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যাত্রীছাউনি এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পৃথক বিশ্রামাগার না থাকায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হয়। প্ল্যাটফরমের বসার আসনগুলোও দীর্ঘদিন ভাঙা। ক্রসিংয়ের সময় অধিকাংশ ট্রেন ২নং লাইনে দাঁড়ালেও সেখানে প্ল্যাটফরম ও ওভারব্রিজ নেই। ফলে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা ওঠানামায় মারাত্মক কষ্টে পড়েন।

ঢাকাগামী একতা ও দ্রুতযান এক্সপ্রেসে মাত্র ২৫টি আসন বরাদ্দ রয়েছে, যা চাহিদার তুলনায় খুব কম। এসিসহ কমপক্ষে ২শ’টি আসন বরাদ্দ এবং বিরতিহীন ‘পঞ্চগড় এক্সপ্রেস’র স্টপেজের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার, আবুল হোসেন ও শফিকুল ইসলামসহ আরো অনেকে।

আরও পড়ুন

রুহিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার (গ্রেড-৪) মো. নাজমুল হোসেন জানান, সেবা বাড়াতে দ্রুত যাত্রীছাউনি ও প্ল্যাটফর্ম সম্প্রসারণ জরুরি। অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের (দিনাজপুর) বিভাগীয় প্রকৌশলী মো. রাকিব হাসান জানান, রুহিয়া স্টেশনের প্ল্যাটফরম সম্প্রসারণ ও যাত্রীছাউনি নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুতই এর কাজ শুরু হবে।

কর্তৃপক্ষের এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে রুহিয়া স্টেশনটি এ অঞ্চলের মানুষের জন্য স্বস্তিদায়ক ও ভরসাস্থল হয়ে উঠবে বলে প্রত্যাশা যাত্রীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতাব্দী প্রাচীন ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনে নেই যাত্রীছাউনি

বগুড়ার সোনাতলায় চাঁদা দাবি, কথিত সাংবাদিক জনতার রোষানলে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা, বিকট শব্দে পরিবেশ দূষণ

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত