ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৯ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তেরনই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের জগদল নদীরবস্তি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো-রেহেসান (৪) ও কাউসার (৫)। শিশু রেহেসান এলাকার জিহাদ হাসান জাহানুরের ছেলে। অপর শিশু কাউসার স্থানীয়ভাবে ‘অটো কালাম’ নামে পরিচিত কামালের ছেলে।

জানা যায়, দুপুরে বাড়ির আশপাশে খেলছিল শিশু দু’টি। কিছুক্ষণ পর শিশু দু’টিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে শিশু দু’টির মরদেহ দ্রুত নদী থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু

একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৬

শনির আখড়ায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রাম রাজারহাটের ইউএনও