ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২০ পিএম

বগুড়ার সোনাতলায় চাঁদা দাবি, কথিত সাংবাদিক জনতার রোষানলে

বগুড়ার সোনাতলায় চাঁদা দাবি, কথিত সাংবাদিক জনতার রোষানলে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ তুলে এক কৃষককে ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কথিত ৩ সাংবাদিককে আটক করে স্থানীয় জনতা বেদম প্রহার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট দিবাগত রাতে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের কৃষক ছালজার রহমানের বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয়কারী পাকুল্লা ইউনিয়নের মিলনের পাড়া গ্রামের মৃত ছামাদ বেপারীর ছেলে মহিদুল ইসলাম ও তার দুই সহযোগী মাসুদ ও শিবলু ওই কৃষকের বাড়িতে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে বলে অভিযোগ তুলে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে স্থানীয় প্রেসক্লাবসহ  সোনাতলা থানা পুলিশে সংবাদ দেয়।  এ সময় উত্তেজিত জনতা তাদের মারপিট করে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও কথিত সাংবাদিক মহিদুল বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওই কৃষকের কাছ থেকে ৩০ হাজার টাকা গ্রহণ করে। পুনরায় আবারও মহিদুল একই কায়দায় ওই দিন আবারও ওই কৃষকের বাড়িতে গিয়ে টাকা দাবি করে।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবির হোসেনের সাথ যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিন লোক মুখে শুনেছেন। এ বিষয়ে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন বলেন, মহিদুল তাদের প্রেসক্লাবে কোন তালিকাভুক্ত সদস্য নন।

সে একজন ভুয়া সাংবাদিক। উল্লেখ্য, উক্ত মহিদুল ইসলাম উপজেলা যুবদলের একজন সদস্য। এ ঘটনার পর দলীয় প্যাডে তাকে বহিস্কারের ঘোষনা দিয়েছেন দলের উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়