ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৮ পিএম

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন দোকানির জরিমানা

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন দোকানির জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় তিন প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার এস.এস রোড এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ব্রেড ও কেকে যথাযথ লেবেল ব্যবহার না করা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ না করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার অনিয়ম পাওয়া যায়।

আরও পড়ুন

এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী টেস্টি ট্রিটের ব্যবস্থাপক মো. শিবলী সাদিককে ১৫ হাজার টাকা, মেসার্স যুগলকৃষ্ণ ভান্ডারের মালিক সরুপ সাহাকে ৮ হাজার টাকা এবং সিরাজগঞ্জ লাইভ বেকারির মালিক শান্ত শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও আনসারের একটি দল সহযোগিতা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৬

শনির আখড়ায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রাম রাজারহাটের ইউএনও

স্থানীয় সরকার নির্বাচনে সব পর্যায়ে একক প্রার্থী দেবে বিএনপি : দুলু

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তায় দু’দিনে বিলীন শতাধিক পরিবারের বসতভিটা

নীলফামারীর ডিমলায় ধানের গুঁড়া ও ফিট খাওয়ার আধা ঘণ্টা পর ৪ গরুর মৃত্যু