ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৯ পিএম

চলন্ত ট্রেনে ধর্ষণ : ক্যান্টিন বয়ের জবানবন্দিতে যা জানা গেল

চলন্ত ট্রেনে ধর্ষণ : ক্যান্টিন বয়ের জবানবন্দিতে যা জানা গেল

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় বগুড়ার সান্তাহার রেলওয়ে পুলিশে কর্তব্যরত ৪ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া ৪ পুলিশ সদস্য হলেন- এটিএসআই খোকন ইসলাম (৩৫), পুলিশ সদস্য ফজলে রাব্বি (৩৪), গোলাম মোস্তফা (৩৬) ও আশিকুল রহমান (৩০)।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের প্রত্যাহার করে পাকশি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন। তিনি বলেন, ঘটনার দিন ওই ৪ পুলিশ সদস্য ট্রেনে দায়িত্বে ছিলেন। একারণে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দোষীদের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগী ওই নারীর মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা দুই পুলিশ সদস্য তার কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে গেছে এবং পুলিশের উপস্থিতিতে তাকে ধর্ষণ করেছে ট্রেনে খাবারের বগির ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক।

তবে আদালতে দেওয়া জবানবন্দিতে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছে আবু বক্কর সিদ্দিক। বগুড়ার আদমদীঘি উপজেলার আমলী আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক দাবি করেছেন, ওই নারীর কারণেই তাদের মধ্যে চলন্ত ট্রেনের ক্যান্টিনে শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে। তবে সেটি ধর্ষণ নয়। দুজনের সমঝোতার ভিত্তিতে শারীরিক সম্পর্ক হয়েছে।

ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ডের পর আদালত আবু বক্কর সিদ্দিককে বগুড়ার জেলা কারাগারে পাঠিয়েছে এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারী পরীক্ষার পর ওই নারীকে তার ছেলের জিম্মায় হস্তান্তর করেছে।

আরও পড়ুন

মামলার তদন্তকারী অফিসার সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক (এস আই) মাহফুজুর রহমান জানান, ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া জবানবন্দিতে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক বলেছেন, গত ৩১ আগস্ট (সোমবার) দিনগত রাত দেড়টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস ছেড়ে আসার পর নাটোর পৌঁছানোর আগে তিনি ক্যান্টিনে এসে দেখেন ওই নারী বসে আছেন।

আবু বকর সিদ্দিক ওই নারীকে বলেন আমার ডিউটি শেষ আমি ঘুমাবো, আপনি অন্যত্র যান। প্রতিউত্তরে ওই নারী আবু বক্কর সিদ্দিককে ঘুমাতে বলেন এবং তিনি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাবেন বলেও জানান। এরপর উভয়ের সম্মতিতে তাদের মধ্যেও শারীরিক সম্পর্ক স্থাপন হয়।

আবু বকর সিদ্দিক বলেন, ওই সময় সেখানে কোন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। পরে ওই নারী তার ছেলেসহ কয়েকটা জায়গায় কল করেন। ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর ভোর চারটার দিকে ৯৯৯-এ কল করে অভিযোগ করলে ওই নারীকে পুলিশ ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জয়পুরহাটের পাঁচবিবিতে ১শ’ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

বগুড়ায় মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়ায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত

বগুড়ায় টাচ এন্ড টেক’র রজতজয়ন্তী উদযাপন