ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৩ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন ২ ভাই নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন ২ ভাই নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে ধান ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতে নিহত হন।

নিহতরা হলেন, হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে আমার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। সাড়ে ১১টার দিকে বজ্রপাতে একসঙ্গে দুজনের মৃত্যু হয়।

নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে রাজিব বাছাড় জানিয়েছেন।

আরও পড়ুন

মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী