ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়া নেওয়া গাড়ি মালিক সেজে ঢাকায় বিক্রি, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়া নেওয়া গাড়ি মালিক সেজে ঢাকায় বিক্রি, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়া নেওয়া মাইক্রোবাসের মালিক সেজে অন্যত্র বিক্রির অভিযোগে উজ্জ্বল মিয়া নামে এক প্রতারককে গ্রেপ্তার ও আত্মসাৎ করা নোহা মডেলের মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (১ আগস্ট) রাতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর ২ নম্বর সেক্টর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

আজ বুধবার (২ আগস্ট) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি জানান। 

এর আগে গত রোববার একটি প্রতারণা মামলায় উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

উজ্জ্বল শহরের কাউতুলি এলাকার জিল্লু মিয়ার ছেলে। পরে গাড়ি আত্মসাতের মামলায় তাকে শোন এরেস্ট দেখিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্যের ভিত্তিতে গাড়িটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও উদ্ধার হওয়া গাড়ির মালিক প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান, ২০২৩ সালে মাসিক ৮২ হাজার টাকা চুক্তিতে নোহা মডেলের একটি মাইক্রোবাস উজ্জ্বলের কাছে ভাড়া দেওয়া হয়। যার মধ্যে ৫২ হাজার টাকার ব্যাংক কিস্তি পরিশোধ ও ভাড়া বাবদ ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে উজ্জ্বল গাড়িটি ভাড়া নেয়।
এর পর সে প্রথম ২০ কিস্তি ব্যাংকের লোন পরিশোধ করলেও ভাড়া বাবাদ কোনো টাকা দেয়নি। গত ১১ মাস ধরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। একপর্যায়ে উজ্জ্বল গাড়ি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করে গাড়িটি আত্মসাৎ করে। পরে নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক গত ২ আগস্ট সদর থানায় উজ্জ্বলকে আসামি করে একটি মামলা করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামি উজ্জ্বলের বিরুদ্ধে গাড়ির মালিকের সঙ্গে প্রতারণা করে গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগে মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে তদন্তকালে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে গাড়িটি অন্যত্র বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য মতে গাড়িটি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়া নেওয়া গাড়ি মালিক সেজে ঢাকায় বিক্রি, গ্রেপ্তার ১

শুধু রং দেখে তাল কিনবেন না

৭২-৭৫ সাল পর্যন্ত মানুষ আমপাতা পাতা চিবিয়ে খেয়েছে: রিজভী

বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৮ টাকায় ছাত্রদলের বই উৎসব

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: ছাত্রদল নেতার উদ্যোগে ৪৮ টাকায় বই, সঙ্গে গাছের চারা

ভর্তুকি মূল্যে বিক্রি করতে ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার