ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৯ পিএম

বাড়ল সয়াবিন তেলের দাম

বাড়ল সয়াবিন তেলের দাম 

লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের মূল্য।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা।

আরও পড়ুন

অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫ টাকা বেশি গুনতে হবে। অন্যদিকে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহপাখি ব্যবসায়ী গ্রেফতার

যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব : জেমস

বগুড়ার শেরপুরে পুকুরে বিলীন হচ্ছে পাকা সড়ক, ঝুঁকিতে শতাধিক স্থান

অস্ট্রেলিয়ায় শাবনূরের বাসায় তাসকিন

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জে বিক্রি হবে ১০ কোটি সবজির চারা