হরমুজ দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো বাধা নেই : ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। জলিল রহিমি জাহনাবাদি বলেন, এলএনজি বহনকারী বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হবে না। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করতে পারবে।
সাক্ষাৎ শেষে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং মক্কা প্যাক্টে ইরানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও কথা বলেন ইরানি রাষ্ট্রদূত। তিনি জানান, ইরান মক্কা প্যাক্টকে নিজেদের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না। বরং আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে ইরান এই উদ্যোগে অংশ নেয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। জলিল রহিমি জাহনাবাদি বলেন, ইরান মক্কা প্যাক্টকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, ইরান কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা ক্যাম্পে হামলা করেছে, কোনো ইসলামী রাষ্ট্রে হামলা করেনি। মক্কা প্যাক্টে ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে, সেই আমন্ত্রণ গ্রহণ করবে বলেও জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।
আরও পড়ুনসাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার বিভিন্ন দেশে এলএনজি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালির গুরুত্ব থাকায় সম্ভাব্য নৌ-নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে কাতারএনার্জি বাংলাদেশসহ কয়েকটি দেশে এলএনজি সরবরাহের ক্ষেত্রে ‘ফোর্স মেজর’ বা চুক্তিগত দায়মুক্তির সময়সীমা সেপ্টেম্বরের পরও বাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে এলএনজি বহনকারী বাংলাদেশি জাহাজের হরমুজ প্রণালি দিয়ে চলাচল নিয়ে ইরানের রাষ্ট্রদূতের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788335031.jpg)
_medium_1788333379.jpg)
_medium_1788331381.jpg)
_medium_1788330588.jpg)
_medium_1788326399.jpg)
_medium_1788325427.jpg)
_medium_1788340642.jpg)
_medium_1788340247.jpg)