ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৮ পিএম

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন অভিনেত্রী সুনেরাহ

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন অভিনেত্রী সুনেরাহ

বিনোদন ডেস্ক : প্রথম সিনেমাতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঝুলিতে পুরে বাজিমাত করেছিলেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতা দিয়ে দ্রুতই ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেন এই অভিনেত্রী। তবে এবার আর কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছেন না তিনি; ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক মাইলফলক।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো বিশ্বের প্রাচীনতম এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশের কোনো সিনেমা।

আরও পড়ুন

এই ঐতিহাসিক অর্জনের অংশ হতে এবং সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশ্যে উড়াল দেবেন সুনেরাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী