ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৮ পিএম

‘দ্য অরেঞ্জ’ সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ

তৌকীর আহমেদ

বিনোদন ডেস্ক :  অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘দ্য অরেঞ্জ’ নামের এই সিনেমা পরিচালনা করবেন ‘লালটিপ’–খ্যাত নির্মাতা স্বপন আহমেদ।

বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘দ্য অরেঞ্জ’। শিগগির সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। পুরো শুটিং হবে ফ্রান্সে।

সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তৌকীর আহমেদকে। তিনি বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র দুটোই ভীষণ ভালো লেগেছে। সে জন্যই কাজটি করতে যাচ্ছি। তা ছাড়া পরিচালকের সঙ্গে কথা বলেও মনে হয়েছে কাজটি ভালো হবে।’

আরও পড়ুন

 

নিজের চরিত্র নিয়ে বলেন, ‘আমার চরিত্রটির যথেষ্ট গুরুত্ব আছে। ভালো গল্প ও ভালো চরিত্র সব সময়ই আমাকে টানে। আমি যে ধরনের সিনেমা নিয়ে ভাবি, যেখানে শিল্পমান থাকে, এটি ঠিক তেমনই একটি কাজ হতে যাচ্ছে।’

তৌকীর আহমেদের সর্বশেষ সিনেমা ‘সোলজার’-এর শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তৌকীর আহমেদকে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাবে। এতে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খানও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

বাংলাদেশের রাজনীতিতে নতুন কীট নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা বাসিত

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার 

গাইবান্ধার পলাশবাড়ীতে কানারজান সেতুতে ভাঙন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষ

প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’