ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০১:২৮ পিএম

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

মফস্বল ডেস্ক : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) নিহতের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি।

এর আগে এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়। আজ রোববার (৩০ আগস্ট) পরিবারের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ৩৭

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন : চ্যালেঞ্জ করে রিট

ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

গুম কোনো সাধারণ অপরাধ নয়, এটি মানবতাবিরোধী অপরাধ : রাষ্ট্রপতি

বগুড়া সাতমাথায় নির্মাণাধীন ড্রেন থেকে ৩৩৪টি গুলি উদ্ধার