ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০১:৫৫ এএম

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

ছবি : সংগৃহীত, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ায় বাঁধের ওপর চাপ কমাতে আবারও ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার রাত ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। এর সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। ভারী বৃষ্টিতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় হ্রদের পানিও দ্রুত বাড়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জলকপাট খোলার ফলে বাঁধের ভাটি অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। এর আগে গত ১৮ জুলাই একইভাবে ১৬টি জলকপাট খোলা হয়েছিল। পরে পানি কমে যাওয়ায় ২৩ জুলাই সেগুলো বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা, উজানের পানির প্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় শনিবার রাতে জলকপাটগুলো খোলা হয়েছে।

তিনি জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। জলকপাটের ৯ হাজার কিউসেকসহ সব মিলিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

মা হত্যার ১৭ ঘণ্টার মধ্যে ছেলে গ্রেপ্তার

বাংলাদেশের মক্কা চুক্তি আগ্রহে যা বললেন জয়সওয়াল

শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে হার থেকে বাঁচল লিভারপুল

১৭ জেলায় ঝড়ের আভাস, বজ্রবৃষ্টি নিয়ে নতুন বার্তা

মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে : নাহিদ ইসলাম