নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৭০০
আন্তর্জাতিক ডেস্ক : নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে নেপালে ৬৭৫ জন ও চীনে অন্তত ১৬ জন রয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনও চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান। এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুনবন্যায় বেঁচে যাওয়া মানুষজন ধ্বংস হয়ে যাওয়া বসতিতে ফিরে নিজেদের জিনিসপত্র খুঁজছেন। স্বজন হারানো পরিবারগুলো প্রতিদিন হাসপাতাল ও মর্গে গিয়ে নিখোঁজদের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন।
এদিকে গতকাল নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানান, এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে মাত্র ২০টি শনাক্ত করা হয়েছে। যেহেতু মর্গে আর স্থান নেই এবং মরদেহগুলো রাখার জন্য পর্যাপ্ত ফ্রিজারও নেই; তাই এগুলো এখন সমাহিত করা হবে। এরআগে মরদেহগুলো থেকে ডিএনএ সংগ্রহ করে রাখা হবে। যেন পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনরা তাদের শনাক্ত করতে পারে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক




_medium_1787995928.jpg)
_medium_1787992256.jpg)

