ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ১১:০১ এএম

মেসির চার গোলে মন্ট্রিয়লকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল মায়ামি

মেসির চার গোলে মন্ট্রিয়লকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল মায়ামি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এর মধ্য দিয়ে এমএলএসে চলতি মৌসুমে নিজেদের অন্যতম বড় জয় তুলে নিয়েছে মায়ামি।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাচটায় মায়ামির ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে মন্ট্রিয়লের বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির দল। 

ম্যাচে একাই চারবার জালের দেখা পান মেসি। যার দুটো এসেছে তার আইকনিক ফ্রি-কিক থেকে। এই চার গোলের সুবাদে চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৭-তে। এর মাধ্যমে এমএলএসের গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেছেন মায়ামি অধিনায়ক। এর আগে এফসি ডালাসের ফরোয়ার্ড পেতার মুসার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় মায়ামি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবারের গোলে সমতায় ফেরে মন্ট্রিয়ল। 

এরপর শুরু হয় মেসির ঝলক। ম্যাচের ৪০ মিনিটে বাঁকানো শটে মায়ামিকে আবারও এগিয়ে দেন তিনি। মন্ট্রিয়লের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত এই গোল করেন আর্জেন্টাইন তারকা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের দেখা পান মেসি। প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের ভিড়ের মধ্যেও ভারসাম্য ধরে রেখে শক্তিশালী শটে বল জালে জড়ান তিনি।

আরও পড়ুন

এরপর ম্যাচের ৮৩ মিনিটে আসে মেসির তৃতীয় গোল। মন্ট্রিয়লের গোলরক্ষক থমাস গিলিয়ের এগিয়ে এসে তাকে ঠেকানোর চেষ্টা করলেও চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।

ম্যাচের যোগ করা সময়ে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। এবারও ফ্রি-কিক থেকে। নিখুঁত শটে প্রতিপক্ষের দেয়াল টপকে বল জড়িয়ে দেন জালের ডান প্রান্তে। ফলে এমএলএসে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো এক ম্যাচে চার গোলের কীর্তি গড়লেন মেসি।

এর আগে ইন্টার মায়ামির হয়ে দুটি হ্যাটট্রিক করেছিলেন মেসি। ২০২৪ সালে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে এবং ২০২৫ সালে ন্যাশভিল এসসির বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি।

মন্ট্রিয়লের বিপক্ষে সাত গোল করে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নিজেদের ক্লাব রেকর্ডও গড়েছে ইন্টার মায়ামি। একই সঙ্গে ২৫ জুলাইয়ের পর এমএলএসে প্রথম জয় পেল দলটি।

চলতি মৌসুমের নিয়মিত পর্বে এখন পর্যন্ত ৫৬ গোল করেছে ইন্টার মায়ামি, যা লিগের অন্য দলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে দুর্দান্ত গোলস্কোরিং রেকর্ডের পরও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষে নেই মায়ামি। ১০ পয়েন্টের ব্যবধানে সবার ওপরে রয়েছে ন্যাশভিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির চার গোলে মন্ট্রিয়লকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল মায়ামি

মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায়  নিহত বেড়ে ৬৮৬

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

নেত্রকোণার মোহনগঞ্জে সন্দেহজনক অবস্থায় নারী আটক, সঙ্গে ৮ ব্যাংক কার্ড

জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত