ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ১১:১০ এএম

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (৩০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রমনা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৬৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

অভিযানে ৪০৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, ২টি চাকু, ৯টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

মেসির চার গোলে মন্ট্রিয়লকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল মায়ামি

মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায়  নিহত বেড়ে ৬৮৬

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

নেত্রকোণার মোহনগঞ্জে সন্দেহজনক অবস্থায় নারী আটক, সঙ্গে ৮ ব্যাংক কার্ড