ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৮:৫১ পিএম

বগুড়ার আদমদীঘি কড়ই আলিম মাদরাসার ভব নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ

বগুড়ার আদমদীঘি কড়ই আলিম মাদরাসার ভব নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই আলহাজ আশরাফুন নেছা আলিম মাদরাসায় একাডেমিক ভবন নির্মাণের জন্য নতুন করে দেড় কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা ভবন ঢাকা নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকাবাল (ডেক্স-১) এর স্বাক্ষরিত এক চিঠিতে এই অর্থ বরাদ্দের বিষয় জানা যায়।

চিঠিতে কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের আবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কাজের অনুমেদিত তালিকা মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই আলহাজ আশরাফুন নেছা আলিম মাদরাসার একাডেমিক ভবন নিমার্ণের জন্য দরপত্র আহবানের মাধ্যমে প্রধান কার্যালয়ে অবগত করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন

সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ও শিক্ষার মানউন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন। সে অনুযায়ী পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনার পাশাপশি উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে দোকান ভাংচুর ঘটনায় অবশেষে মামলা

বগুড়ার আদমদীঘি কড়ই আলিম মাদরাসার ভব নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ

বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু

মেহেরপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী