ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৮:৪৫ পিএম

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় এই এ ঘটনা ঘটে। রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তার বাড়ি গাবতলীর তরফসরতাজ এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান  বলেন, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে রনজিনা গত রাতে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন।

আরও পড়ুন

সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছলে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে রনজিনা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু

মেহেরপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবারে অনিয়ম

বগুড়ায় এসে শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন জকসু ভিপি রিয়াজুল

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্খিত স্বাস্থ্যসেবা মিলছে না, স্থায়ী অবকাঠামো নেই