ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৮:২৬ পিএম

মেহেরপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মেহেরপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীর দাশপাড়া এলাকায় পানির ট্যাংকি পরিষ্কার ও পানির লাইনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মিলন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে বামন্দীর দাশপাড়া এলাকার মামুনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের শচীন কুমারের ছেলে।

স্থানীয়রা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মিলন।

আরও পড়ুন

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মিলন আগে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত ছিলেন।
চাকরি থেকে অব্যহতির পর বিভিন্ন পেশায় কাজ করে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতেন। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবারে অনিয়ম

বগুড়ায় এসে শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন জকসু ভিপি রিয়াজুল

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্খিত স্বাস্থ্যসেবা মিলছে না, স্থায়ী অবকাঠামো নেই

ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতের কর্মসূচি নিয়ে মাদানীর হুঁশিয়ারি