ভিডিও বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৬ ০৫:২৯ পিএম

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

‎ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাউছার আহমেদ রাতুল (১৭) ও মো. রাজু (২০) নামে দুইজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত কাউছার আহমেদ রাতুলের বাড়ি উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রাম। এ দুর্ঘটনায় নিহত রাজুর পরিচয় এখনো জানা যায়নি।  

ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয়ভাবে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোল্ডেন লাইন এর একটি বাস মোটরসাইকেলটি চাপা দিলে এ দুর্ঘটনার সংগঠিত হয়। এতে মোটরসাইকেল আরোহী রাতুল ও তার বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে মারাত্মকভাবে আহত দুজনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। 

আরও পড়ুন

স্বজনরা জানান, মাত্র তিন দিন আগে রাতুলের জন্য নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিলেন তার বাবা-মা। নতুন মোটরসাইকেলটি নিয়ে বের হওয়াই কাল হলো তার। মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার কর্মকর্তা (উপ-পরিদর্শক) মোহাম্মদ সোহেল মিয়া ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ভাঙ্গা গোল চত্বর ইন্টারচেঞ্জ এলাকায় বাস -মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনিও কি খেতে বসে গোপাল ভাঁড় দেখেন ? 

নেপাল থেকে যা জানালেন অপু বিশ্বাস

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু