ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৬ ০৫:১৫ পিএম

চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার

চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চাঁদপুরের ইলিশ’ বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৬ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন ফুলদাহ গ্রামের আকিদুল ইসলাম (২২), আসমাউল শেখ (২১), ইমরান শেখ (২০), তৈয়বুর রহমান (২০) ও নীরব শেখ (১৯)।

পুলিশ জানায়, আটক আকিদুল ইসলাম এ চক্রের মূলহোতা।

তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই ১১টি মামলা রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চক্রটি ‘চাঁদপুরের ইলিশ’সহ বিভিন্ন নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করত।

সেখানে তাজা ও উন্নতমানের ইলিশের চটকদার ছবি-ভিডিও পোস্ট করে বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রির প্রলোভন দেখানো হতো।

বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ক্রেতারা যোগাযোগ করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম অর্থ হাতিয়ে নিত চক্রটি।

আরও পড়ুন

টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ক্রেতার নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্লক করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতো। এভাবে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে প্রতারণার বিষয়টি নজরে আসার পর থেকেই পুলিশ চক্রটিকে নজরদারিতে রাখে। পরে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ব্যাপারে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কোনো পেজের সত্যতা যাচাই না করে অগ্রিম টাকা লেনদেন না করার জন্য সাধারণ ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিনের সরকারি সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১

ইরানকে রক্ষায় কোনো শক্তির অনুমতির প্রয়োজন নেই: মুখপাত্র

২

ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

৩

পরীমনির জন্য বিমানে এলো শিউলি ফুল, কেন এমন আয়োজন?

৪

মার্কিন যুদ্ধজাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবো না: ইরানের শীর্ষ জেনারেল

৫

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

৬