বগুড়ার শেরপুরে বাগানে ঢুকে হামলা মারধর ও হত্যার হুমকি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের পল্লীতে একটি পিয়ারা বাগানে ঢুকে হামলা, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কামরুল হাসান সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় রওশন আরা পারভীন নামে এক নারী শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কামরুল হাসান সরকারের সঙ্গে অভিযোগকারীর স্বামীর কর্মক্ষেত্রের বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জের ধরে গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা এলাকায় একটি পিয়ারা বাগানে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে প্রবেশ করে।
এ সময় তারা বাগানের কেয়ারটেকার সোহানুর রহমানকে মারধর করতে থাকলে তার চিৎকারে আশপাশের লোকজনসহ রওশন আরার পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের উপর হামলা করলে কয়েকজন আহত হন।
আরও পড়ুনঅভিযোগকারী রওশন আরা পারভীন বলেন, হামলাকারীরা মারপিট করে চলে যাওয়ার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জয়নুল আবেদিন বলেন, সাতারা গ্রামের একটি পিয়ারা বাগানে হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
মন্তব্য করুন







