নীলফামারীর ডোমারে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নিজ শয়নঘর থেকে ফাতেমা বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালের দিকে এ ঘটনাটি ঘটে। ফাতেমা বেগম উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ি ছোট হুজুরপাড়া গ্রামের মো. মকসিদুল ইসলামের স্ত্রী।
প্রতিবেশী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেতেন। এ কারণে পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো তাকে বসতবাড়ির একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় রাখতেন। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তার ছেলের স্ত্রী জেসমিন আক্তার সকালের খাবার দিতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
আরও পড়ুনখবর পেয়ে ডোমার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন








