ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ১১:১০ পিএম

রংপুরের মিঠাপুকুরে পাচারের সময় ১শ’ বস্তা ইউরিয়া সার উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে পাচারের সময় ১শ’ বস্তা ইউরিয়া সার উদ্ধার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে পাচারের সময় উদ্ধার ১শ’ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধার করা এসব সার চাষিদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার দিনাজপুর-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ নামক স্থান থেকে এসব সার উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজের নির্দেশে জব্দকৃত সার উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে এনে চাষিদের মাঝে সরকারি দরে বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান হেকিম।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ বলেন, তার উপজেলায় সার নিয়ে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। এ বিষয়ে মনিটরিং জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের মিঠাপুকুরে পাচারের সময় ১শ’ বস্তা ইউরিয়া সার উদ্ধার

বগুড়ার ধুনটে যমুনা নদীতে নতুন নৌবন্দর ঘিরে নদীপাড়ের মানুষের সুদিনের হাতছানি

গরমে সিরাজগঞ্জে ঘোলের চাহিদা বেড়েছে

বগুড়ায় আল্লামা সাঈদী পরিষদের সিরাতুন্নবী (সা:) পালিত

নওগাঁয় কলেজ ছাত্রীকে ব্যাড টাচের অভিযোগে যুবক গ্রেফতার

স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই : বাদশা এমপি