সোনিয়ার উপস্থাপনায় আজ অভিনয়ে রিচি, গানে রিজিয়া পারভীন
অভি মঈনুদ্দীন ঃ কয়েকদিন হলো যুক্তরাষ্ট্রে গিয়েছেন নন্দিত অভিনেত্রী রিচি সোলায়মান। সেখানে গিয়েই জানালেন তিনি আজ ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বিবাহ সমাচার’ নাটকে অভিনয় করবেন তিনি।
নাটকটি রচনা ও পরিচালনা করছেন গুনী নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম। আজকের পুরো আয়োজনের উপস্থাপনা করবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে চাহিদা সম্পন্ন উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়া। সোনিয়া জানান, এই আয়োজনে ‘বিবাহ সমাচার’ নাটকটি মঞ্চস্থ হবার পর কিছুটা সময় বিরতি শেষে স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন।
যুক্তরাষ্ট্রে যাবার আগে শঙ্খদাশ গুপ্তের পরিচালনায় রিচি একটি প্রতিষ্ঠানের নুডুলস-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। যা এরইমধ্যে প্রচারে এসেছে। বিজ্ঞাপনটি প্রচারের আসার পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।
রিচি বলেন,‘ আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ পর্যন্ত কুইন্স প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে মঞ্চস্থ হবে বিবাহ সমাচার-নাটকটি। কিছুদিন আগে আমি বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহনের জন্যও এসেছিলাম। সেটা শেষ করে বাংলাদেশেই যেতে হয় দ্রুত। কারণ সেখানকার একটি রিয়েলিটি শো’র প্রধান বিচারক হিসেবে কাজ করছিলাম। এই অনুষ্ঠানের আয়োজক আমারই বড় ভাই ফাহাদ সোলায়মান ভাই। যে কারণে আমাকে শুধু অভিনয়ে নিয়েই নয় অনুষ্ঠানের আনুষঙ্গিক অনেককিছু নিয়েই ব্যস্ত থাকতে হয়।’
আরও পড়ুনসোনিয়া বলেন,‘ আমি কৃতজ্ঞতা জানাই ফাহাদ সোলায়মান ভাইকে আমাকে এই অনুষ্ঠানের উপস্থাপনায় রাখার জন্য। সত্যি বলতে কী এই ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা করতে ভীষণ ভালোলাগে, কারণ অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। কাজের ফাঁকে ফাঁকে গল্প আড্ডাও জমে উঠে দারুণ। আশা করছি বিবাহ সমাচার নাটকটি মনভরে উপভোগ করার পাশাপাশি রিজিয়া আপার গানও সবার মন ছুঁয়ে যাবে।’
রিজিয়া পারভীন বলেন,‘ দু’দিন আগেই আমার জন্মদিন ছিলো। জন্মদিনে দেশ বিদেশের অনেকের কাছ থেকে শুভেচ্ছা ভালোবাসা পেয়েছি। সবার ভালোবাসায় অভিভূত আমি। আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবো। আশা করছি সবার সঙ্গে দেখা হবে, গানে গানে মুগ্ধ করার চেষ্টা করবো সবাইকে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787495407.jpg)


_medium_1787413981.jpg)
_medium_1787410062.jpg)
_medium_1787407274.jpg)


