যেদিন থেকে মিলবে নতুন পে-স্কেলের বেতন
সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশিত হতে পারে। আর অক্টোবর মাস থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে বেতন তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে।
নতুন এই পে-স্কেল কার্যকর ধরা হবে ১ জুলাই ২০২৬ থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের মূল বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয় করা হবে।
তবে মূল্যস্ফীতির চাপ ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বকেয়া এই অর্থ এককালীন পরিশোধ না করে, কয়েকটি ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেন সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি না হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলে বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের বাজেট সক্ষমতা নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।
এসব বিষয় চূড়ান্ত করতে কিছুটা সময় লাগায় এর আগে আগস্টে গেজেট প্রকাশের কথা থাকলেও, বর্তমানে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনপরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে নির্ধারিত সময়েই গেজেট প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায় সচিব কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকে বাকি সূক্ষ্ম বিষয়গুলো নিষ্পত্তির পর সুপারিশ চূড়ান্ত করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অর্থের সংস্থান ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর ওপরও সমানভাবে জোর দেওয়া হচ্ছে। প্রয়োজনে নতুন পে-স্কেলের আর্থিক সংস্থান নিশ্চিত করতে ঋণ নেওয়ার বিষয়টি পর্যন্ত সরকারের বিবেচনায় রয়েছে।
এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, নতুন পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর হবে এবং চলতি অর্থবছর থেকেই তা বাস্তবায়িত হবে। তবে সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টি মাথায় রেখে এটি ধাপে ধাপে কার্যকরের পরিকল্পনাও রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1787476093.jpg)
_medium_1787475438.jpg)
_medium_1787472898.jpg)

