ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৬:৪০ পিএম

ইসরায়েলকে অস্ত্র সরবরাহে যুক্তরাজ্য-ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও দেশটির প্রতি যেকোনো ধরনের সামরিক সহায়তা অব্যাহত রাখলে যুক্তরাজ্য ও ফ্রান্স ইসরায়েলের কথিত অপরাধে সরাসরি অংশ নেবে বলে সতর্ক করেছে ইরান।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইসরায়েলের নীতির কারণে পরিস্থিতি জাতিগত নিধন ও ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার দিকে এগিয়ে যাচ্ছে, এমন সতর্কতা জানিয়েছেন ব্রিটেন ও ফ্রান্সের শতাধিক সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক।


গারিবাবাদির ভাষ্য, ওই সাবেক কূটনীতিকরা তাদের নিজ নিজ সরকারকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করা, অবৈধ বসতিতে বাণিজ্য নিষিদ্ধ করা এবং হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন


ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে লন্ডন ও প্যারিস শুধু উদ্বেগ প্রকাশ করে দায় এড়াতে পারে না। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা কিংবা দেশটির প্রতি অন্য কোনো ধরনের সহায়তা দেওয়া একটি সচেতন সিদ্ধান্ত। এর মাধ্যমে ইসরায়েলের কথিত অপরাধে সহযোগিতা ও অংশগ্রহণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।


এর আগে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর অবস্থানের সমালোচনা করেছে ইরান। এবার দেশ দুটির অস্ত্র সরবরাহকে সরাসরি ইসরায়েলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে সতর্ক করল তেহরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে অস্ত্র সরবরাহে যুক্তরাজ্য-ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা

মৌলভীবাজারে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস জব্দ

২৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ফি ৫১৫ টাকা

পরিবহন সি'ন্ডি'কেট মাফিয়ারা স্লিপার বাস বন্ধের জন্য লেগে গেছে : স্লিপার বাস মালিক-শ্রমিক

বনানীতে স্লিপার বাস মালিকদের সড়ক অবরোধ

যমুনায় নৌবন্দর : বদলে যাবে এলাকার অর্থনৈতিক চিত্র