ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৬:২০ পিএম

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮২ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯২৯ জনের।

আরও পড়ুন

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’, নেটিজেনদের প্রশংসা

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

ম্যানেজার পদে নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

দূতাবাসে ই-মেইলে হুমকি ভুয়া গ্রুপের কাজ: ডিবি

আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ, কর্মস্থল ঢাকা