ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ১১:১০ এএম

হাসপাতালে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

সংগৃহীত, হাসপাতালে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন

সুপ্রিম কোর্টের আদেশের পর অবশেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হলো। এ ঘটনাকে ইমরানের দল ও পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সুপ্রিম কোর্টের আদেশে হাসপাতালে
পিটিআই শুক্রবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানায়, সুপ্রিম কোর্টের আদেশের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

আরও পড়ুন

একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ একটি মেডিকেল প্যানেলকে তাকে পরীক্ষা করার সুযোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।


ইমরানের বয়স এখন ৭৩ বছর।

দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ
ইমরান খানের আইনজীবীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, কারাগারে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। তার ডান চোখের দৃষ্টিশক্তিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেছেন তারা।

তবে পাকিস্তান সরকার বলেছে, চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী ইমরানের এমন কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি, যার জন্য তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

ঢাকার আকাশ মেঘলা, বজ্রসহ বৃষ্টির আভাস

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

ট্রাম্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কে এই নাটালি হার্প?

পুলিশের হেলমেট চুরি করে পালানোর সময় মাইক্রোবাসসহ চালক আটক

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ