ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৩:৫২ পিএম

ইসরাইলের পতন অবশ্যম্ভাবী : কুদস ফোর্স কমান্ডার

ইসরাইলের পতন অবশ্যম্ভাবী : কুদস ফোর্স কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ভূখণ্ডের সংযুক্তিকরণ বা দখল স্থায়ী করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি। তিনি দাবি করেছেন, ইসরাইলের পতন অবশ্যম্ভাবী। খবর : মেহের নিউজ।

বুধবার (১৯ আগস্ট) তেহরানে দেওয়া এক বক্তব্যে জেনারেল কায়ানি বলেন, অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর দখলদারত্ব চালানো ইসরাইলি সমাজ ‘সামাজিক ক্যানসারে’ আক্রান্ত। ভেতর থেকেই দেশটির পতন অনিবার্য। তিনি বলেন, পশ্চিম তীরে বেপরোয়া ও সহিংস সন্ত্রাসীরা ফিলিস্তিনের বৈশ্বিক আন্দোলনকে আড়ালে ঠেলে দিতে পারবে না। ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিশ্বজুড়ে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে থাকবে। কায়ানি আরও বলেন, ইসরাইলের পক্ষ থেকে ফিলিস্তিন ভূখণ্ড সংযুক্ত করার যে কোনো উদ্যোগ বাস্তবায়িত হওয়ার সুযোগ নেই। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘অপরাধী ইসরাইলি শাসনের পতন নিশ্চিত।’

তার এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পশ্চিম তীরে ইসরাইলি নিয়ন্ত্রণ আরও জোরদার করার নানা পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতকারীদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সামরিক বাহিনীর কাছ থেকে পুলিশের কাছে হস্তান্তরের পরিকল্পনা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের অনেকে এটিকে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

আরও পড়ুন

তবে ইসরাইলি সরকারের নীতির সমালোচকেরা বলছেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানোর মাধ্যমে অঞ্চলটির ওপর ইসরাইলের কর্তৃত্ব আরও দৃঢ় করা হচ্ছে। এর মধ্যেই ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসরাইলের এমন উদ্যোগকে প্রত্যাখ্যান করে দেশটির ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য করলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দিতে চান প্রধানমন্ত্রী

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশ-ডিবি পরিচয়ে প্রতারণা, আতঙ্কে অভিভাবকরা

অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে এসিল্যান্ডের ওপর বালুদস্যুদের হামলা 

রাজশাহীতে সৎ ছেলেকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

জামায়াত যত ছড়াবে, ততো দেশের জন্য ক্ষতি হবে : প্রতিমন্ত্রী নুর