উত্তর কোরিয়ার কাছে ৫৭টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান তিনি। প্রথম মেয়াদে কিমের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।
হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, কিমের সঙ্গে ‘ভালো সম্পর্ক রাখা’ গুরুত্বপূর্ণ। এসময় তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৫৭টি ‘অত্যন্ত শক্তিশালী’ পারমাণবিক অস্ত্র রয়েছে। ট্রাম্প বলেন, দেশটির কাছে ৫৭টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। এটি কখনোই হতে দেওয়া উচিত ছিল না। আমি প্রেসিডেন্ট থাকলে তা হতে দিতাম না। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি মেনে নিয়েও কিমের সঙ্গে বৈঠকের পরিকল্পনার পক্ষে যুক্তি দেন ট্রাম্প। তিনি বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না। আর আমি কিম জং উনকে খুব ভালোভাবে চিনি।
ট্রাম্প বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নভেম্বরে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যাওয়ার সময় কিমের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন ট্রাম্প।
আরও পড়ুনট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা পর দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক দেশটির আইনপ্রণেতাদের জানান, উত্তর কোরিয়ার কাছে আনুমানিক ৮০ থেকে ১২০টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে। তিনি বলেন, আমরা সাধারণত ৮০ থেকে ১২০টির মতো বলে অনুমান করি। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানান তিনি। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করছে বলেও জানান তিনি।
ওয়াশিংটন উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্য থেকে সরে গেছে কি না এমন প্রশ্নের জবাবে আন বলেন, তিনি তা মনে করেন না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংও ট্রাম্পের উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করার কথা জানিয়েছেন। সূত্র : এএফপি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1787211339.jpg)
_medium_1787210741.jpg)
_original_1786979371_medium_1787210073.jpg)
_medium_1787202123.jpg)


_medium_1787213267.jpg)

_medium_1787201102.jpg)