ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৪:০৯ পিএম

এবার যুদ্ধ হলে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের

এবার যুদ্ধ হলে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবারো যুদ্ধ শুরু করলে আগের চেয়ে আরও বেশি ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।  তার এখন নতুন অস্ত্র তৈরি করছে বলেও জানিয়েছেন এক মুখপাত্র। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির মুখপাত্র সারদার মোহেব্বি জানান, তাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ধ্বংসক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বেশি। তিনি বলেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র আগের তুলনায় সব দিক থেকেই ভিন্ন হবে। মোহেব্বি আরও জানান, নতুন অস্ত্রের মধ্যে আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন প্রজন্মের ওয়ারহেড থাকবে। পাশাপাশি এসব ক্ষেপণাস্ত্রের পাল্লাও আগের তুলনায় বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন

তিনি বলেন, ইরান এখনও নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে এবং ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার যুদ্ধ হলে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের

 প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

 ‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, এএফএ’র বিশেষ ভিডিও প্রকাশ

ইসরাইলের পতন অবশ্যম্ভাবী : কুদস ফোর্স কমান্ডার

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক