কুড়িগ্রামের উলিপুরে তিন সপ্তাহেও খোঁজ মেলেনি নিখোঁজ শিশুর
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শিশু লতিফুল ইসলামের। গত ৩০ জুলাই দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির মা-বাবা।
নিখোঁজ লতিফুল ইসলাম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার আবু জাহিদ বাদলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ৩০ জুলাই দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় লতিফুল। নির্দিষ্ট সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, লতিফুলের বয়স ১০ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি। মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং ফর্সা এবং মাথার চুল কালো ও মাঝারি। সে কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
দীর্ঘদিন ধরে সন্তানের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে লতিফুলের মা-বাবার।
লতিফুলের মা লতিফা বেগম বলেন, ‘আমাদের একমাত্র সন্তানকে আমরা ফিরে পেতে চাই। কেউ যদি লতিফুলের সন্ধান পেয়ে থাকেন, দয়া করে দ্রুত আমাদের জানান। তার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।’
আরও পড়ুনতিনি জানান, লতিফুল নিখোঁজ হওয়ার পরদিন ৩১ জুলাই উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩৮৭।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ লতিফুলকে উদ্ধারে সংশ্লিষ্ট বিভিন্ন থানাকে বিষয়টি জানানো হয়েছে। তাকে দ্রুত উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’
লতিফুলের খুঁজে পেতে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ লতিফুলকে কোথাও দেখতে পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৭৩৯-৫৭৬০১৬ ও ০১৭৩৭-৭৪২১৩৯
মন্তব্য করুন

_medium_1787040842.jpg)
_medium_1787038390.jpg)



 (1)_medium_1786991342.jpg)