মহাসড়ক সড়ক অবরোধ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার পাটধারী গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নাটোরের সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক সাদ্দাম হোসেন নিহত হন। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। তবে পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি—এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ স্থানীয়রা সাদ্দামের মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুনহাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সময়মতোই ঘটনাস্থলে পৌঁছে আটক ট্রাকটি হেফাজতে নেয়। পরে উল্লাপাড়ার সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

_medium_1787038390.jpg)



 (1)_medium_1786991342.jpg)

_medium_1787040842.jpg)