ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০২:০০ পিএম

পর্যায়ক্রমে সব মহাসড়কে চালু হবে ‘অটো ফাইন সিস্টেম’ : স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যায়ক্রমে সব মহাসড়কে চালু হবে ‘অটো ফাইন সিস্টেম’ : স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ। 

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে’ আয়োজিত অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এতথ্য জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর ফলে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া এই ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে চাঁদাবাজির ঘটনা মালিক পক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের যে কারও পক্ষ থেকে ঘটলেও তা সিসিটিভি ও এআই ক্যামেরায় রেকর্ড হবে। এতে অপরাধের প্রবণতা অনেকটাই কমবে। সাধারণ মানুষের সহযোগিতায় মহাসড়ককে চাঁদাবাজিমুক্ত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যান চলাচল প্রসঙ্গে মন্ত্রী বলেন, অননুমোদিত ও লাইসেন্সহীন কোনো থ্রি-হুইলার বা নন-মোটরাইজড যান মহাসড়কে চলতে দেওয়া হবে না। এসব যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তবে স্থানীয় ফিডার রোড ব্যবহার এবং সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার মতো প্রয়োজনীয় বিষয়গুলো শৃঙ্খলার সঙ্গে সমন্বয়ের জন্য হাইওয়ে পুলিশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যায়ক্রমে সব মহাসড়কে চালু হবে ‘অটো ফাইন সিস্টেম’ : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই বড় আসরে জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা

তিস্তার ভাঙনে শেষ রক্ষা হলো না ভোরের পাখি স্কুলের 

আমরা সকলকে নিয়ে সামনে এগোতে চাই: প্রধানমন্ত্রী

নারীদের জন্য ঢাকার সড়কে চালু হলো ‘পিংক বাস’

বিচারহীনতার সংস্কৃতিতেই ধর্ষণের আধিক্য