ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৮:৩৫ পিএম

বরগুনায় ৩৩ ঘন্টা পর পায়রা নদী থেকে স্কুলছাত্রীর জুঁইয়ের মরদেহ উদ্ধার

বরগুনায় ৩৩ ঘন্টা পর পায়রা নদী থেকে স্কুলছাত্রীর জুঁইয়ের মরদেহ উদ্ধার

ছুটিতে ঢাকার মিরপুর থেকে বরগুনায় ভাড়াটিয়ার বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জুঁইয়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর আজ সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহত জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছুটি কাটাতে ঢাকা থেকে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে জুঁই। গতকাল রোববার সকালে স্বজনদের সঙ্গে বরগুনার পাশ্ববর্তী পায়রা নদীতে গোসল করতে নামে সে। সাঁতার না জানা কিশোরী জুঁই হঠাৎ করেই জোয়ারের তীব্র তোড়ে নদীর গভীরে তলিয়ে যায়। ওই সময় সাথে থাকা স্বজন ও স্থানীয়রা চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

আরও পড়ুন

পরবর্তীতে আজ সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে তালতলীর জয়ালভাঙা নলবুনিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীর পাড়ে এক কিশোরীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জুঁইয়ের বলে শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, উদ্ধার হওয়া মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় ৩৩ ঘন্টা পর পায়রা নদী থেকে স্কুলছাত্রীর জুঁইয়ের মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার