ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৮:১১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসা মডার্ন ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ এরাম। অভিযানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদুর রহমান আকন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মডার্ন ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টারটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি নজরে আসার পর আজ সোমবার (১৭ আগস্ট) সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসে অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

অভিযান শেষে গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান গণমাধ্যমকর্মীদের জানান, অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনুমোদন ছাড়া পরিচালিত চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বাংলাদেশের যে বাজারে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে বক