বগুড়ার সান্তাহারে নেশা জাতীয় ইনজেকশনসহ যুবক গ্রেফতার
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ স্টেশন চত্বরে এক অভিযান চালিয়ে নেশা জাতীয় ১১পিস ইনজেকশনসহ শিমুল হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইন মামলা দায়ের হয়েছে।
জানা যায়, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১পিস নেশা জাতীয় ইনজেকশনসহ বগুড়া সদরের গোদারপাড়ার মৃত-আজাহার আলীর ছেলে শিমুল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে।
আরও পড়ুনএ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন জানান,এ ঘটনায় রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত যুবককে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন





_medium_1786974927.jpg)

