ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৮:০৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি নামক গ্রামে মাদক বিরোধী অভিযানে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ মো. আব্দুল আলিম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগতরাত সাড়ে ১২টার দিকে উপজেলার আয়মার সুলপুর ইউনিয়নের বিরিঞ্চি গ্রামে তার নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আলিম বিরিঞ্চি গ্রামের মো: আবুল কাশেমের ছেলে।

আরও পড়ুন

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলিমকে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বাংলাদেশের যে বাজারে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে বক