ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৪:১১ পিএম

ঢাবিতে ছাত্র নির্যাতন

হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের

হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগের ঘটনায় হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ফজলুল হক মুসলিম হল সংসদ ও শিক্ষার্থীরা।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, হলে শিক্ষার্থীদের সঙ্গে শারীরিক ও মানসিক হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটনে হলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন তারা। তাদের দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—শারীরিক ও মানসিক হেনস্তার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা, ফুটেজ পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হলে হলের প্রভোস্ট ও সংশ্লিষ্ট কর্মচারীদের বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হলে সেটিকেও অভিযোগের সত্যতা আড়াল করার প্রমাণ হিসেবে বিবেচনা করে প্রভোস্টসহ সংশ্লিষ্টদের বহিষ্কার করে বিচারের আওতায় আনা।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায়ে এখন থেকে হলে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে। গণস্বাক্ষর সংগ্রহ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

আরও পড়ুন

শিক্ষার্থীরা বলেন, হলের ভেতরে কোনো শিক্ষার্থী যাতে শারীরিক বা মানসিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হলে প্রশাসনের জবাবদিহি বাড়ানো প্রয়োজন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলন আরও জোরদার করার কথাও জানিয়েছেন তারা।

এ ঘটনায় হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের

শ্রীপুরের জঙ্গলে ১২ ঘোড়ার মাথা-চামড়া-নাড়িভুঁড়ি উদ্ধার, মাংস উধাও

স্মিথের সঙ্গে লিটনের কথার লড়াই, স্টাম্প মাইকে যা শোনা গেল

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু