ভিডিও শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৬ ০৭:০০ পিএম

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

ঢাবি প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী   বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এ আয়োজনে অংশ নেন। এ সময় তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

শেষ হচ্ছে না গোপাল ভাঁড়, আসছে নতুন পর্ব

শিক্ষক নিয়োগ দেবে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ

ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া মাহফিল