ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০২:০৪ পিএম

ইউক্রেনের ভয়াবহ হামলায় রাশিয়ায় নিহত ৭

ইউক্রেনের ভয়াবহ হামলায় রাশিয়ায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে ইউক্রেনের চালানো সবচেয়ে বড় হামলায় রাশিয়ায় অন্তত সাতজন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তাদের দাবি, হামলায় প্রায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬০০টি ড্রোন মস্কো অভিমুখে ছিল।

মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেছেন, রাজধানী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলা হয়েছে। হামলায় রাশিয়ার জনপ্রিয় অনলাইন পণ্য বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রাতভর চালানো হামলায় সেখানে পাঁচজন নিহত হয়েছেন। ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একটি বেসামরিক বাসে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধও মারা গেছেন।

আরও পড়ুন

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে কোয়েদিনো এলাকায় ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলা হয়েছে। এতে তিনজন আহত হন। হামলার পর গুদামটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজের বিভিন্ন স্থাপনা গত জুলাই থেকে একাধিকবার হামলার শিকার হয়েছে।

তখন ইউক্রেন জানিয়েছিল, রাশিয়ার সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহের কাজে ব্যবহৃত লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের ভয়াবহ হামলায় রাশিয়ায় নিহত ৭

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা দিয়ে স্লিপার কোচ পুড়ে ছাই

এনসিপি’র অব্যাহতি পাওয়া নেতা সালাউদ্দীনের জামিন নামঞ্জুর

শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ : চিফ প্রসিকিউটর