ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৬:০৫ পিএম

জিম্বাবুয়েতে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮

জিম্বাবুয়েতে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮

আন্তর্জাতিক ডেস্ক :  জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় আরও ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

শনিবার (১৫ আগস্ট) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিলেন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লেক কারিবা জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ। সাম্প্রতিক সময়ে দেশটির ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ নৌ-দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অতিরিক্ত যাত্রী বহন, প্রবল বাতাস ও উত্তাল ঢেউ—দুর্ঘটনার পেছনে এসব কারণের ভূমিকা ছিল কি না, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়েতে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮

হাটহাজারীতে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে "মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬"-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে

গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে: আমির হামজা