ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০২:০৪ পিএম

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু , ছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক : নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইলিয়াস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস আত্রাই উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, সান্তাহার থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন শাহাগোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ইলিয়াস নামের ওই যুবক ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

তিনি আরও জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের ভয়াবহ হামলায় রাশিয়ায় নিহত ৭

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা দিয়ে স্লিপার কোচ পুড়ে ছাই

এনসিপি’র অব্যাহতি পাওয়া নেতা সালাউদ্দীনের জামিন নামঞ্জুর

শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ : চিফ প্রসিকিউটর