ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ১২:২৭ এএম

নাটোরের বড়াইগ্রামে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন

নাটোরের বড়াইগ্রামে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে রোববার বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে কেক কর্তন, আলোচনা সভা ও উপজেলা পরিষদ চত্বরে র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সৈকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর ও উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আলী।

আরও পড়ুন

এছাড়া র‌্যালিতে আরও অংশগ্রহণ করেন সাংবাদিক ও সুধীজনেরা। পরে দৈনিক করতোয়ার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি আলহাজ মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আবাসিক এলাকায় ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

দৈনিক উত্তর কোণ পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের নবাবগঞ্জে সার মজুতের দায়ে ২০ হাজার টাকা জরিমানা